Kurulus Osman

কুরুলুস উসমান ভলিউম ১১৬ কখন আসবে?

সুপ্রিয় দর্শকবৃন্দ, অবগত রয়েছেন সম্প্রতি তুরস্কে ভূমিকম্পে সৃষ্ট বিপর্যয়ের প্রভাবে সব টিভি সিরিজ প্রচার বন্ধ রাখা হয়েছে। গত বুধবার অন্যান্য টিভি সিরিজ সমূহের মতো কুরুলুস উসমানও প্রচারিত হয়নি। মেহমেদ বোজদাগের এক টুইট বার্তা থেকে জানা যায়, কুরুলুস উসমান সেট টিমের কর্মীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শুটিং স্পট ত্যাগ করেছেন। ফলে শুটিং ও বন্ধ রয়েছে। সব টিভি চ্যানেলকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত টিভি সিরিজ প্রচার স্থগিত রাখতে বলা হয়েছে। এই সময়ে টিভি চ্যানেলগুলো দূর্যোগ সংশ্লিষ্ট সংবাদ প্রচার করে যাবে।

কুরুলুস উসমানের শুটিং হয়েছে। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে, কুরুলুস উসমান ১১৬ ভলিউম ২২ এ ফেব্রুয়ারি বুধবার প্রচারিত হওয়ার কথা থাকলেও এবং পর্বটি প্রচার করা হচ্ছে না। এব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি। ২২ ফেব্রুয়ারীর প্রচারসূচীতে কুরুলুস উসমান নেই—এতটুকুই নিশ্চিত করা হয়েছে। কুরুলুস উসমান ভলিউম ১১৬ সম্ভাব্য মার্চের ১ তারিখ বুধবার প্রচারিত হবে। এই মুহুর্তেের এর চেয়ে বেশি আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না কেননা অফিসিয়ালি এব্যাপারে কিছুই জানানো হয়নি। নতুন আপডেট পেলেই আপনাদের অবগত করা হবে, ধন্যবাদ।

কুরুলুস উসমান এর সকল এপিসোড দেখুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button