News

কুরুলুস উসমান সিজন ০৩ কখন আসছে?

প্রতি বুধবার রাতে এই সিরিয়াল তুরস্কে সম্প্রচারের বেশ কিছু সময়ের ব্যবধানে ভালো মানের বাংলা সাবটাইটেল সহ ভিডিওর লিংক উসমান গাজী বাংলা নামক ফেইসবুক পেজে পেয়ে যাবেন। যথারীতি osmanonline.co.uk কর্তৃক মানসম্মত বাংলা সাবটাইটেলের কাজ সম্পাদিত হবে।

কুরুলুস উসমানে নতুন যুক্ত হচ্ছেন যারা … নীচের ভিডিওতে 👇

কুরুলুস উসমান ভলিউম ৬৫ সম্পর্কিত তথ্যাবলি!

উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর জীবনীর উপর নির্মিত, এটিভির বুধবারের শীর্ষ রেটিংধারী সিরিয়াল “কুরলুস : উসমান” সিজন ০৩ শক্তিশালী ঘটনাপ্রবাহ এবং নতুনভাবে অন্তর্ভুক্ত অভিনয়শিল্পীদের নতুন চরিত্রাবলি নিয়ে পুনরায় পর্দায় ফিরছে।

বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, কুরুলুস উসমানের শুটিং গত সপ্তাহে শুরু হয়েছে। এরই মধ্য দিয়ে আবারও আলোচনায় ফিরলো, বর্তমানে তুরস্কের সবচেয়ে ব্যয়বহুল ঐতিহাসিক টিভি সিরিয়াল কুরুলুস উসমান। ব্যয়বহুর এই সিরিয়াল থেকে ভক্তদের প্রত্যাশাও বেশী।

ইতিমধ্যে তুরস্ক, পাকিস্তান, ভারত, আরববিশ্ব, বাংলাদেশ সহ বহুদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা সিরিয়ালটি রাশিয়ায় অফিসিয়ালি টিভি চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। পাকিস্তানে এটিভি কর্তৃক অফিসিয়াল উর্দু ডাবিং, বাংলাদেশেও বাংলালিংক কর্তৃক ওটিটি প্লাটফর্ম টফিতে বাংলা ডাবিং প্রচারিত হচ্ছে।

আপনারা অনেকেই প্রিয় সিরিয়ালের সিজন ০৩ সম্প্রচার কখন শুরু হচ্ছে, তা জানতে উদগ্রীব হয়ে আছেন। দুঃখজনক হচ্ছে, এখনো পর্যন্ত সিরিয়ালের নির্দিষ্ট কোনো অফিসিয়াল প্রচার দিবস ধার্য করা হয়নি। তবে, আমরা যতটুকু জানতে পেরেছি, প্রচার ৬ ই অক্টোবর বা ১৩ ই অক্টোবর থেকে শুরু হচ্ছে। সেই অনুযায়ী কিছুদিনের মধ্যেই ৬৫ ভলিউমের ট্রেইলার প্রচার হবে এবং ইতিমধ্যেই সিজন ০৩ এর টিজার বের হওয়ার কথা থাকলেও বিলম্বিত হচ্ছে। তবে যেকোনো সময় টিজার মুক্তি পাবে, বলে আশা করছি।

প্রতি বুধবার রাতে এই সিরিয়াল তুরস্কে সম্প্রচারের বেশ কিছু সময়ের ব্যবধানে ভালো মানের বাংলা সাবটাইটেল সহ ভিডিওর লিংক উসমান গাজী বাংলা নামক ফেইসবুক পেজে পেয়ে যাবেন। যথারীতি osmanonline.co.uk কর্তৃক মানসম্মত বাংলা সাবটাইটেলের কাজ সম্পাদিত হবে।

কুরুলুস উসমানে নতুন যুক্ত হচ্ছেন যারা … নীচের ভিডিওতে 👇

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button